সতর্কতা সবার আগে দরকার

চমকে উঠেছিলাম! প্রায় তের মাস পরে দেখলাম .. এয়ারপোর্ট ক্রসিংয়ের দৈনিক পত্রিকা বিক্রেতা – হকার। গত দশ বছর একটি কাগজ সে দেখা হলেই দিয়ে দেয় … মাসে একবার ড্রাইভার টাকা দেয় – মনে মনে সমঝোতা। মাঝখানের সময়টিতে দেখতে না পেয়ে উদ্বিগ্ন ছিলাম .. না জানি মহামারীর স্রোত তাকে কোথায় নিয়ে গেছে … সে ফিরে এসেছে তার চেনা জায়গায় – সকাল বেলার ব্যবসায়ী।

মানুষ আবার ঘর থেকে বেরুচ্ছে … প্রয়োজন কিছুই মানেনা। সবাই সতর্ক থাকুন, যতখানি বাহিরে না থাকলে চলেনা ততটাই … সংযত থাকুন। কেনাকাটা অনলাইনে বা টেলিফোনে করুন — লেনদেন, আলাপ, বৈঠকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করুন।

মহামারিকে সামাল দেওয়ার সাধ্য আমাদের জনচিকিৎসা কাঠামোতে মজবুত নয়। ব্যক্তি উদ্যোগ মূল ভরসা যা কঠিন সময়ে থেমে যেতে পারে।

সতর্কতা সবার আগে দরকার … ।

More Posts

গতবার ছিল সাধারণ ছুটি, এবার লকডাউন

আফ্রিকান ঈগলের মত ধীরে ধীরে নেমে এলো ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান। ঢাকার আকাশে অনিয়মিত আসা, সম্ভবত জাতিসংঘের ভাড়া খাটছে, শান্তিরক্ষীদের জন্য। আফ্রিকান শিং এর উপরের দিকের