Best Film Production In NYC

গতবার ছিল সাধারণ ছুটি, এবার লকডাউন
By admin

May 18, 2026

আফ্রিকান ঈগলের মত ধীরে ধীরে নেমে এলো ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান। ঢাকার আকাশে অনিয়মিত আসা, সম্ভবত জাতিসংঘের ভাড়া খাটছে, শান্তিরক্ষীদের জন্য। আফ্রিকান শিং এর উপরের দিকের দেশ … কোন সাগর নেই – ভূমি বেষ্টিত বিরাট দেশ .. জনসংখ্যাও তেমনই দশ কোটির মত… এই সেদিন ফাইলে সালাছির রাজতন্ত্রকে হঠিয়ে দিয়ে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে জনগণের সরকার তৈরী হলো – তবুও অভাব দারিদ্রতা নিত্যসঙ্গী।

গতবার ছিল সাধারণ ছুটি, এবার লকডাউন .. ভোর বেলায় হাঁটতে গিয়ে তেমন কোন উৎকণ্ঠার আভাস দেখলাম না , কেমন জানি আয়েশি গা ছাড়া ভাব ….. — দেখা যাক পরে পরে কি হয়।

রুশো রাত বারটায় বাসায় ফিরেছে বিকেল সাড়ে পাঁচটায় ফ্যাক্টরি থেকে বের হয়ে ॥ জমাট বাঁধা ভীড় ছিল আশুলিয়া থেকে পুরো রাস্তা – ঢাকা ছাড়ছে মানুষের স্রোত , এরা কেহ মহানগর ঢাকা বা তার জীবনযাপন কোনটির উপরই আস্থা রাখে না — তাই আনন্দ আর সংকট যাই হোক না কেন — প্রথম সুযোগেই ঢাকা ছাড়ে।

পুরো সাড়ে ছয় ঘণ্টা রুশো গাড়িতে ছিল , কি অসীম ধৈর্য — কোন অভিযোগ নেই , বরং বাসা থেকে উদ্বিগ্ন ফোন গেলেই বিরক্ত —

About Author

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *